ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিলেট পৌঁছেছেন তারেক রহমান

সিলেট পৌঁছেছেন তারেক রহমান

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৭ বছর পর দেশে ফেরার এই সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

যাত্রাবিরতির পর একই উড়োজাহাজ দুপুর পৌনে ১২টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে, তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

জানা গেছে, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা আগে, স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে তিনি লন্ডনের বাসা থেকে রওনা হন এবং বিকেল ৪টা ১৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছান।

এই সফরে তারেক রহমানের সঙ্গে আরও রয়েছেন তার মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা।

তারেক রহমান,যুক্তরাজ্য,লন্ডন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,ডা. জোবাইদা রহমান,সিলেট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত