ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

তারেক রহমানের প্রত্যাবর্তনে সৃষ্ট দুর্ভোগে বিএনপির দুঃখপ্রকাশ

তারেক রহমানের প্রত্যাবর্তনে সৃষ্ট দুর্ভোগে বিএনপির দুঃখপ্রকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দুঃখপ্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন করেন। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে ঢাকায় লাখ লাখ মানুষের সমাগম ঘটে। এতে ঢাকা মহানগরী কার্যত জনসমুদ্রে পরিণত হয়।

এতে আরও উল্লেখ করা হয়, রাজধানীতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে স্বাভাবিক জনজীবনে কষ্ট ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীরভাবে মর্মাহত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

বিএনপির দুঃখপ্রকাশ,সৃষ্ট দুর্ভোগ,তারেক রহমানের প্রত্যাবর্তন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত