ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সুনামগঞ্জ-২ আসনে শিশির মনিরের মনোনয়ন বৈধ ঘোষণা

সুনামগঞ্জ-২ আসনে শিশির মনিরের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই, শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচন কামিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো ২৯ ডিসেম্বর। এরপর ৩০ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাছাই-বাছাই শুরু হয়, যা চলবে আগামীকাল ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত, আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে আগামী ২১ জানুয়ারি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,সুনামগঞ্জ-২ আসন,শিশির মনির,মনোনয়নপত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত