ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াত-এনসিপিসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

জামায়াত-এনসিপিসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা দিতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন ডাকা হয়েছিলো আজ। তবে অনিবার্য কারণে সেটি স্থগিত করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এ সংবাদ সম্মেলন হওয়ার হওয়ার কথা ছিল।

দুপুর আড়াইটার দিকে সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, আজ বিকেল সাড়ে ৪টায় ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,জামায়াতে ইসলামী,এনসিপি,সংবাদ সম্মেলন,১১ দল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত