ঢাকা রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সন্ধ্যায় ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

সন্ধ্যায় ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আজ সন্ধ্যায় তাদের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রথমে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডা. শফিকুর রহমানের বাসায় যাবেন তিনি, এরপর বেইলি রোডে অবস্থিত নাহিদ ইসলামের বাসায় যাবেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। অন্যদিকে সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বিএনপি সূত্রে জানা যায়, দলের পক্ষ থেকে ইতিবাচক রাজনীতির সূচনা করার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী দলের নেতাদের বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান,তারেক রহমান,ডা. শফিকুর রহমান,নাহিদ ইসলাম,সাক্ষাৎ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত