ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

এতিমদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা রহমান ও জাইমা

এতিমদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা রহমান ও জাইমা

বেঁচে থাকা কালীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রমজানে প্রথমদিন ইতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করতেন। তার সেই রীতি ধরে রেখেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তিনি মেয়ে জাইমা রহমানকে নিয়ে রমজানের প্রথম ইফতার করেছেন ইতিম শিক্ষার্থীদের সঙ্গে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার একটি মাদ্রাসার এতিমখানায় প্রথম রোজার ইফতার করেন তারা।

রাজধানীর পশ্চিম ভাষানটেক থানা অন্তর্গত জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ইফতারের আগে শিক্ষার্থীদের খোঁজখবর নেন জাইমা রহমান।

পরে মোনাজাত শেষে সবার সঙ্গে ইফতারে অংশ নেন মা-মেয়ে। এসময় বিএনপি চেয়ারপারসনের গৃহকর্মী ফাতেমাকেও দেখা গেছে।

আবা/এসআর/২৫

জাইমা,ইফতার,এতিম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত