ঢাকা রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

'রাজনৈতিক হয়রানিমূলক' ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন

'রাজনৈতিক হয়রানিমূলক' ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া এক হাজার ছয়টি 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে বিএনপি সরকার গঠনের পাঁচদিনের মাথায় এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানালো মন্ত্রণালয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 'শেখ হাসিনার আমলে ১৭ বছরের বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।'

এসব মামলা রাজনৈতিক উদ্দেশে এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানি ও ভিন্নমত দমনের জন্য ব্যবহার করা হয়েছিল বলেও এতে উল্লেখ করা হয়।

রাজনৈতিক হয়রানিমূলক,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত