ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে ইশরাক হোসেন লেখেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করবো ইনশাআল্লাহ।”

বর্তমানে তিনি নতুন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত হন ইশরাক।

উল্লেখ্য, ২০২২ সালের এক আদেশ অনুযায়ী ঢাকাসহ দেশের চারটি সিটি কর্পোরেশনের মেয়র পদ মন্ত্রী পদমর্যাদার সমান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন,ডিএসসিসি,মেয়র,ইশরাক হোসেন,প্রতিমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত