ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় শহীদ সেনা দিবস

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জামায়াত আমিরের

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জামায়াত আমিরের

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবর জিয়ারত করেন তিনি।

কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নিহত ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ হয়নি। দুটি রিপোর্ট হলেও তা আলোর মুখ দেখেনি। তিনি আরও বলেন, পুরো প্রতিবেদন প্রকাশ হলে প্রকৃত সত্য জানা যাবে।

তৎকালীন ক্ষমতাসীনরা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে দাবি করে জামায়াত আমির বলেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত হলে জাতির দায়মোচন হবে। আমরা প্রতিহিংসা নয়, ন্যায়বিচার চাই।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়েছিল। ২০২৪ সাল থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

জাতীয় শহীদ সেনা দিবস,জামায়াত আমির,ডা. শফিকুর রহমান,বিরোধীদলীয় নেতা,শ্রদ্ধা নিবেদন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত