ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদাবাজি বন্ধ না করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াত আমিরের

চাঁদাবাজি বন্ধ না করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াত আমিরের

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করতে হবে, অন্যথায় দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর কাফরুল এলাকায় মনিপুর উচ্চবিদ্যালয় (ব্রাঞ্চ-২, ইব্রাহিমপুর) প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাফরুল উত্তর ও দক্ষিণ থানা শাখা।

ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণ, বিশেষ করে তরুণরা পরিবর্তনের পক্ষে রায় দিলেও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে ফলাফল বদলে দেয়া হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচনে প্রতিটি কেন্দ্রে কড়া নজরদারি রাখা হবে। প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটাধিকার রক্ষা করা হবে।

তিনি আরও বলেন, সংসদে গিয়ে আমরা জনগণের পক্ষে ভূমিকা রাখবে এবং তাদের অধিকার আদায়ে কাজ করবে। ঢাকা-১৫ আসনকে ‘মডেল আসন’ হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দেশের শাসনব্যবস্থা প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও ইসলামী আদর্শভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে হলে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণ, বিশেষ করে তরুণরা পরিবর্তনের পক্ষে রায় দিলেও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে ফলাফল বদলে দেয়া হয়েছে।

তিনি বলেন, আগামী নির্বাচনে প্রতিটি কেন্দ্রে কড়া নজরদারি রাখা হবে। প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটাধিকার রক্ষা করা হবে।

এসময় ঢাকা-১৫ আসনকে ‘মডেল আসন’ হিসেবে গড়ে তোলা হবে বলে জানান জামায়াত আমির।

আবা/এসআর/২৫

চাঁদাবাজি,হুঁশিয়ারি,জামায়াত আমির
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত