ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ইরানে হামলা ও খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভের ডাক

ইরানে হামলা ও খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভের ডাক

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরান ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে।

কর্মসূচিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা অংশ নেবেন।

উল্লেখ্য, গতকাল শনিবার ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রোববার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির মৃত্যুর খবর জানান। পরে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এই তথ্য স্বীকার করে।

আয়াতুল্লাহ আলী খামেনি,ইরান,হামলা,বিক্ষোভ,বাংলাদেশ জামায়াতে ইসলামী,যুক্তরাষ্ট্র,ইসরায়েল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত