ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাংলামোটরে ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলামোটরে ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে রচিত প্রথম বই ‘এনসিপির যাত্রা’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন।

এছাড়া অনুষ্ঠানে বইটির লেখক এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম, প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শ’র স্বত্বাধিকারী মাহবুব রাহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন এবং এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারওয়ারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বইটির প্রকাশকে এনসিপির রাজনৈতিক যাত্রা ও দলটির কার্যক্রম তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

মোড়ক উন্মোচন,‘এনসিপির যাত্রা’ বই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত