অনলাইন সংস্করণ
১৫:৫৬, ২২ মার্চ, ২০২৬
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২৬ মার্চ ভোর ৫টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি জানান, স্বাধীনতা দিবসের আগের দিন ২৫ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।