ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ

সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ

সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর নাম ঘোষণা করা হবে আজ। এ উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি।

রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকালে দলের মিডিয়া টিম থেকে এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

বার্তায় আরও জানানো হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

এনসিপি,সিটি করপোরেশন নির্বাচন,প্রার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত