ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

শেরপুর-৩ ও বগুড়া-৬ এর নির্বাচন বাতিলের দাবি গোলাম পরওয়ারের

শেরপুর-৩ ও বগুড়া-৬ এর নির্বাচন বাতিলের দাবি গোলাম পরওয়ারের

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করে বলেন, দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং সাম্প্রতিক নির্বাচনে তার প্রমাণ মিলেছে।

শুক্রবার (১০ এপ্রিল) বায়তুল মোকাররমে জুমার নামাজের পর আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট, নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সমাবেশে গোলাম পরওয়ার বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলেও দেশের পরিস্থিতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। তার দাবি, বিএনপি যে পথে এগোচ্ছে, তা দেশের জন্য ক্ষতিকর এবং তারা দ্বিমুখী অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, সংসদে জুলাই সনদ মানার কথা বলা হলেও গণভোটের ফলাফল মানা হচ্ছে না। তার অভিযোগ, গণভোটে জনগণের রায় উপেক্ষা করে ক্ষমতাসীনরা নিজেদের মতো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

গোলাম পরওয়ার,নির্বাচন বাতিলের দাবি,বগুড়া-৬,শেরপুর-৩
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত