ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় সংকট মোকাবিলায় ঐক্যের ডাক জামায়াত আমিরের

জাতীয় সংকট মোকাবিলায় ঐক্যের ডাক জামায়াত আমিরের

দেশের চলমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত ‘জেলা আমির’ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট না থাকার দাবি করা হলেও বাস্তবে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। একইভাবে বিদ্যুৎ সংকটও তীব্র আকার ধারণ করেছে, যা সরকারের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ চরম কষ্টে রয়েছে। জ্বালানি সংকট ও চাঁদাবাজির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।

দেশে নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা নষ্ট করা হয়েছে। গণভোটের রায় উপেক্ষা করে জনগণকে অসম্মান করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তবে বর্তমান পরিস্থিতিতে আন্দোলনের পক্ষে নন উল্লেখ করে জামায়াত আমির বলেন, সংসদে বিরোধী দলের বক্তব্য উপেক্ষিত হওয়ায় শেষ পর্যন্ত রাজপথে নামা ছাড়া বিকল্প থাকে না।

জামায়াত আমির,ঐক্যের ডাক,জাতীয় সংকট মোকাবিলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত