ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-সানি-রিফাতসহ ৩৫ নেতা

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-সানি-রিফাতসহ ৩৫ নেতা

আমার বাংলাদেশ (এবি) পার্টি, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের অন্তত ৩৫ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তারা যোগ দেন।

নতুন যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন—ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও আপ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সভাপতি রিফাত রশীদ এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল হক সানি প্রমুখ।

আলী আহসান জুনায়েদ বলেন, রাষ্ট্রের যে পরিবর্তন আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আনতে চেয়েছি, আমরা দেশটা সাধারণ মানুষের জন্য গড়তে চেয়েছি। বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি সংস্কারের প্রশ্নে জনগণের মধ্যে হতাশা কাজ করছে। আমরা যেন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি সেজন্য এনসিপিতে যোগ দিয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্য নেতারা।

জাতীয় নাগরিক পার্টি,এনসিপি,আলী আহসান জুনায়েদ,রিফাত রশীদ,আব্দুল হক সানি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত