ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সাংবাদিক আহতের ঘটনায় ছাত্রদল সাধারণ সম্পাদকের দুঃখ প্রকাশ

সাংবাদিক আহতের ঘটনায় ছাত্রদল সাধারণ সম্পাদকের দুঃখ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন শাহবাগ থানায় ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাংবাদিকরা আহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, একটি কুরুচিপূর্ণ পোস্টকে কেন্দ্র করে আগের দিন শাহবাগ থানার এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের তৈরি করা ভিড় এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে চলা উত্তেজনার মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হন বলে জানা গেছে।

এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করেন নাছির উদ্দীন নাছির।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাংবাদিকদের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

ভবিষ্যতে যেন কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার না হন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন ছাত্রদল সাধারণ সম্পাদক।

দুঃখ প্রকাশ,সাধারণ সম্পাদক,ছাত্রদল,সাংবাদিক আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত