ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের ফের অভিযোগ বিএনপির

ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের ফের অভিযোগ বিএনপির

বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অপহরণের পর গুম এবং কথিত ক্রসফায়ারের নামে ২ হাজার ২৭৬ জনকে হত্যার অভিযোগ তদন্তের আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবারও অভিযোগ দাখিল করেছে দলটি।

সোমবার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গুম, খুন এবং মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান।

বিএনপি নেতা ইলিয়াস আলীসহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গুম ও হত্যার ঘটনাগুলো এ অভিযোগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ৯ জানুয়ারিও একই ধরনের অভিযোগ দাখিল করেছিল বিএনপি। তবে দীর্ঘ সময়েও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় দলটি পুনরায় অভিযোগ জমা দিয়েছে বলে জানা গেছে।

অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে।

ফের অভিযোগ বিএনপির,২২৭৬ নেতাকর্মীকে গুম-খুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত