ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বিরোধীদল প্রধানমন্ত্রীকে অশোভনভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে: রিজভী

বিরোধীদল প্রধানমন্ত্রীকে অশোভনভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে: রিজভী

বিরোধীদলের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনা করার অধিকার আছে বলে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, 'বিরোধীদল প্রধানমন্ত্রীকে অশোভনভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে।'

এছাড়া ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেদিকে খেয়াল রাখতে সবাইকে সতর্ক করেন রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ সভা আয়োজন করে।

সভায় রুহুল কবির রিজভী বলেন, 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অনেক সাংবাদিক ফ্যাসিস্টের পক্ষে কাজ করেছে, কিন্তু রুহুল আমিন গাজী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে নিপীড়নের শিকার হয়েছেন।'

রিজভী,বক্তব্য দিচ্ছে,অশোভনভাবে আক্রমণ,প্রধানমন্ত্রীকে,বিরোধীদল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত