ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পাটগ্রাম সীমান্তে পাট-সাইকেল ফেলে পালাল চোরাকারবারিরা

পাটগ্রাম সীমান্তে পাট-সাইকেল ফেলে পালাল চোরাকারবারিরা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানের সময় ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬ মণ বাংলাদেশি পাট ও একটি বাইসাইকেল ফেলে পালিয়েছে চোরাকারবারিরা। পরে ঘটনাস্থল থেকে এসব মালামাল জব্দ করে বিজিবি।

বুধবার দিবাগত রাতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন পানবাড়ী বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোর আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানবাড়ী বিওপির টহল দল হাবিলদার মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে পাটগ্রাম উপজেলার সীমান্ত পিলার ৮০৭/১০-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলসিপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

এ সময় কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে পাট ও সাইকেল নিয়ে ভারতের অভ্যন্তরে যাওয়ার চেষ্টা করছিল। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এতে চোরাকারবারিরা ৬ মণ বাংলাদেশি পাট ও একটি বাইসাইকেল ফেলে রাতের অন্ধকারে দ্রুত পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পাট ও বাইসাইকেলটি জব্দ করেন।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত মালামালের পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করতে কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

সীমান্ত এলাকায় এ ধরনের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

পালাল চোরাকারবারিরা,পাট-সাইকেল,পাটগ্রাম সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত