ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন তার বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল বুধবার বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে তার বাবা সালাহউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে।

সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঢাকার সাবেক এই সংসদ সদস্য ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন।

আবা/এসআর/২৬

সংসদ সদস্য,সালাহউদ্দিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত