ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ওমরাহযাত্রীদের ওপর হামলাকে জঘণ্যতম অপরাধ বললেন সৌদি গ্র্যান্ড মুফতি

ওমরাহযাত্রীদের ওপর হামলাকে জঘণ্যতম অপরাধ বললেন সৌদি গ্র্যান্ড মুফতি

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওজান বলেছেন, পবিত্র দুই মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের লক্ষ্য করে হুথিদের হামলা জঘন্যতম অপরাধগুলোর একটি। এক বিবৃতিতে তিনি বলেন, হুথি মিলিশিয়া বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে এবং নিরপরাধ মানুষ হত্যা করছে। মসজিদুল হারাম ও মসজিদে নববীতে যাওয়ার পথে মুসল্লিদের ওপর হামলাও এর অন্তর্ভুক্ত। এসব অপরাধের জন্য মহান আল্লাহ কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। গ্র্যান্ড মুফতি আরও বলেন, ইতিহাসে পবিত্র স্থান ও আল্লাহর পবিত্র ঘরের উদ্দেশে যাত্রাকারীদের ওপর হামলাকারীরা ধ্বংস ও ভয়াবহ পরিণতির শিকার হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত