ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

প্রেমিক যুগলের আত্মহত্যা

প্রেমিক যুগলের আত্মহত্যা

গাইবান্ধার সাঘাটায় প্রেমের সম্পর্ককে মেনে না নেওয়ার অভিমানে গ্যাস ট্যাবলেট সেবনে আলামিন হোসেন (১৮) ও তাজনিন আক্তার (২২) নামে প্রেমিক যুগল আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।ঘটনাটি ঘটেছে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামে। নিহত আলামিন হোসেন ওই গ্রামের আজাদুল ইসলামের ছেলে। অন্যদিকে, তাজনিন আক্তার উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাজনিন আক্তারের প্রায় চার বছর আগে সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের সিংড়ার বাজার গ্রামের ফরহাদের সঙ্গে বিয়ে হয়। তাঁদের সংসারে দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।বিয়ের পর সংসার চলাকালে টিকটকের মাধ্যমে বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের অবিবাহিত যুবক আলামিন হোসেনের সঙ্গে তাজনিনের পরিচয় হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত