অনলাইন সংস্করণ
১৬:২২, ১৮ নভেম্বর, ২০২৬
ভারতে বসে দেশে টোকাই দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফের লুটপাটের রাজত্ব কায়েমের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ—এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে আওয়ামী লীগের সেই স্বপ্ন দেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না বলে মন্তব্য করেন তিনি।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শামসুজ্জামান দুদু বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলায় কোনো ধরনের বিশৃঙ্খলা বিএনপি বরদাস্ত করবে না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্বপ্নের এই বাংলাদেশের ফ্যাসিবাদের ঠাঁই হবে না বলে হুশিয়ারি ফেন সালাউদ্দিন টুকু।’