ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকা রেঞ্জের ক্রীড়া প্রতিযোগিতায় ৩ শাখায় চ্যাম্পিয়ন নির্ধারণ

ঢাকা রেঞ্জের ক্রীড়া প্রতিযোগিতায় ৩ শাখায় চ্যাম্পিয়ন নির্ধারণ

গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার একাডেমিতে (২৫ এপ্রিল) ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

জমজমাট ফুটবল ফাইনালে মুখোমুখি হয় মাদারীপুর আনসার ব্যাটালিয়ন (২৫ বিএন) ও আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)।

শুরু থেকেই উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুই দলই নিজেদের দক্ষতা ও শক্তিমত্তা প্রদর্শন করে। তবে শেষ পর্যন্ত কৌশল ও দলগত পারফরম্যান্সে এগিয়ে থেকে ২–০ গোলে জয় পেয়ে ঢাকা রেঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাদারীপুর আনসার ব্যাটালিয়ন (২৫ বিএন)।

অন্যদিকে ভলিবল প্রতিযোগিতায় মানিকগঞ্জ (৩৬ বিএন) দলকে পরাজিত করে ঢাকা রেঞ্জ চ্যাম্পিয়ন হয় নবাবগঞ্জ (২১ বিএন)। কাবাডি খেলায় সফিপুর (২৭ বিএন) দলকে হারিয়ে শিরোপা জেতে আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)।

ফাইনাল খেলাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জ উপমহাপরিচালক মো. আশরাফুল আলম।

এছাড়া উপস্থিত ছিলেন ডিএমএ পরিচালক মো. আসাদুজ্জামান গনী, আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. আইয়ুব আলী, মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ ধরনের প্রতিযোগিতা সদস্যদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মনোবল ও ভ্রাতৃত্ববোধ শক্তিশালী করে। খেলাধুলা শরীর ও মন উভয়কেই সুস্থ ও প্রাণবন্ত রাখে।

তিনি আরও বলেন, এই আয়োজন বাহিনীর সদস্যদের ক্রীড়া মান উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং খেলোয়াড়সুলভ মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের পাশাপাশি দর্শকরাও প্রাণবন্ত এই প্রতিযোগিতা উপভোগ করেন।

চ্যাম্পিয়ন নির্ধারণ,ক্রীড়া প্রতিযোগিতা,ঢাকা রেঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত