
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ ‘টিচিং মেথডলোজি এন্ড এ্যাসেসমেন্ট ফর ফ্যাকাল্টি মেম্বারস অফ বিএমইউ’ বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রোববার (৩ মে) সকালে বিএমইউ-এর শহীদ ডা. মিল্টন হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি ইস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে এ কর্মশালা শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য তার বক্তব্যে এই প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে বলে উল্লেখ করেন। একই সাথে ক্লাস নেয়ার পূর্বে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ও বিশেষ প্রস্তুতি নেয়ার জন্যও শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
প্রশিক্ষণ কর্মশালায় আউটকাম বেইসড এডুকেশন বিষয়ে মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করেন বিএমডিসির সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম।
ইফেকটিভ টিচিং অফ লারনিং বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন অধ্যাপক ডা. তাহমিনা বেগম।
গ্রুপ ওয়ার্ক বিষয়ে আলোকপাত করেন ডা. মো. রাসেল আহমেদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ডা. নূরুন নাহার খানম।
সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মো. ফারুক ওসমানী ও অতিরিক্ত পরিচালক ডা. আবু ছালেহ মো. আবু ওবায়দা।