
‘সেবার এক বছর, আস্থার এক নতুন অধ্যায়’ প্রতিপাদ্যে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউনিকো হসপিটাল। নিবেদিত স্বাস্থ্যসেবা, আন্তরিক সেবা এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতার এক বছর পূর্তিতে আয়োজিত এ অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও অংশীদাররা একসঙ্গে গত এক বছরের পথচলা ফিরে দেখেন এবং গুরুত্বপূর্ণ এ মাইলফলক উদযাপন করেন।
অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর তাজুল ইসলাম ঢালি এবং সিইও আর্দ্রা কুরিয়েন অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
তারা রোগী ও তাদের পরিবার, চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও নিষ্ঠা ইউনিকো হসপিটালের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে হসপিটালের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টাকেও স্বীকৃতি দেওয়া হয়। মানসম্মত, সহমর্মিতাপূর্ণ ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা গড়ে তুলতে তাদের এই প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আগামীর পথচলায় ইউনিকো হসপিটাল উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, ক্লিনিক্যাল উৎকর্ষতা বৃদ্ধি এবং রোগী ও কমিউনিটির সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু গত এক বছরের একটি মাইলফলক নয়; এটি ‘To Transform Lives Through Excellence in Healthcare’—উন্নতমানের স্বাস্থ্যসেবার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখার অঙ্গীকারকে আরও দৃঢ় করার একটি নতুন অধ্যায়।
যত্নে ও আস্থায় অগ্রযাত্রার এক বছর, আর মানুষের পাশে থেকে আরও বহু বছর সেবার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায় ইউনিকো হসপিটাল।