ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে উত্তরণে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা

মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে উত্তরণে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা

‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টায় শুরু হওয়া কর্মশালাটি চলে বিকেল ৪টা পর্যন্ত।

দ্য বাংলাদেশ অ্যান্টিড্রাগ ফেডারেশনের আয়োজনে কর্মশালায় সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মিডিয়া পার্টনার ছিল সময় জার্নাল।

দিনব্যাপী এ আয়োজনে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘যেকোনো আসক্তি থেকে উত্তরণের উপায়’, ‘ক্যারিয়ার নির্বাচনে গাইডলাইন’, ‘মাদকে কেন আসক্ত হয় ও পরিত্রাণের উপায়’, ‘ডোপ টেস্ট কী, কেন জরুরি’ এবং ‘ইন্টারনেটে আসক্তি ও রক্ষার উপায়’ বিষয়ে সেশন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এবং বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের জেনারেল সেক্রেটারি লাবিন রহমান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব শিরিনা বিথীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য বাংলাদেশ অ্যান্টি ড্রাগ ফেডারেশনের প্রধান উপদেষ্টা খবির উদ্দিন আহমেদ।

অংশগ্রহণকারীদের জন্য মোট পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়। কবি ইমরান মাহফুজের সঞ্চালনায় সেশনগুলো নেন সংবিধান বিশেষজ্ঞ ও সমাজ বিশ্লেষক আরিফ খান, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ও প্রেসিডেন্ট রিহ্যাব ড. আলী আফজাল, ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদিন হাসান, প্রমিসেস মাদক নিরাময় কেন্দ্রের উদ্যোক্তা শাহেদুল ইসলাম হেলাল এবং উদ্যোক্তা ও সাবেক পরিচালক এফবিসিসিআই নিয়াজ আলী চিশতী।

সেশন শেষে সময় জার্নালের আয়োজনে কুইজ অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান এবং সংসদ সদস্য হেলেন জেরিন খান।

কর্মশালা,শিক্ষার্থী,আসক্তি থেকে উত্তরণ,মাদক ও ইন্টারনেট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত