ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক হলেন সাইফুল্লাহ রাসেল

আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক হলেন সাইফুল্লাহ রাসেল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন পেয়েছেন আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট জনাব মো. সাইফুল্লাহ রাসেল।

এ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে উৎসবমুখর পরিবেশে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ও আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্টের র‍্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল (সোমবার) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এনডিসি, পিএসসি তাকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক যথাযথ যোগ্যতা এবং সময়োপযোগী সক্ষমতা ও পেশাদারিত্ব অর্জনের মাধ্যমে অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত মো. সাইফুল্লাহ রাসেলের দীর্ঘদিনের সাংগঠনিক আস্থা ও নিষ্ঠার প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন, এই পদোন্নতির ধারাবাহিকতায় আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে উৎকর্ষতা ও আধুনিকায়নের মাধ্যমে আগামী দিনে বাহিনী সুবৃহৎ পেশাদার প্যারামিলিটারি ফোর্স হিসেবে প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তাঁর পেশাদারিত্ব ও অভিজ্ঞতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজে লাগিয়ে অধীনস্থদের সঠিক পথ প্রদর্শনে অনুপ্রাণিত করবেন।

অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক ও জেলা কমান্ড্যান্টগণ উপস্থিত ছিলেন।

এই আয়োজন অতিরিক্ত মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলের গৌরবময় পথচলার এক অনন্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে।

সাইফুল্লাহ রাসেল,অতিরিক্ত মহাপরিচালক,আনসার-ভিডিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত