ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষণ কর্মশালা

সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন, ব্যয় প্রাক্কলন ও দরপত্রের কারিগরি মূল্যায়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক এবং বিভিন্ন অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ক্রয় প্রক্রিয়া সঠিকভাবে, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের যথাযথ জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এ বিষয়ে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ও উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল ও নিপুণতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অর্থের সাশ্রয়ও নিশ্চিত করা যাবে।

প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর কনসালটেন্ট (ই-জিপি) আবু সৈয়দ মজুমদার।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সভাপতি অধ্যাপক ডা. নুরুন্নাহার খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী এবং অতিরিক্ত পরিচালক ডা. আবু সালেহ মোঃ আবু ওবাইদা।

কর্মশালায় ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুস শাকুর, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, সহযোগী অধ্যাপক ডা. মোঃ আদনান হাসান মাসুদ, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও মাননীয় উপাচার্যের একান্ত সচিব-২ মোঃ লুৎফর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালা,বিএমইউ,সঠিক ব্যবহার নিশ্চিত,সরকারি অর্থ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত