
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান হায়ার বাংলাদেশের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার (DSC) উদ্বোধন করা হয়েছে। এটি দেশে হায়ার বাংলাদেশের ষষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মি. ফ্যান জিং। তিনি ফিতা কেটে নতুন সার্ভিস সেন্টারটির উদ্বোধন করেন।
এ সময় গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্থানীয় পর্যায়ে সার্ভিস সক্ষমতা আরও জোরদার করার বিষয়ে হায়ারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন মি. ফ্যান জিং।
নতুন চট্টগ্রাম ডিরেক্ট সার্ভিস সেন্টারের মাধ্যমে নগরী ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের দ্রুত সেবা, সহজতর সহায়তা এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করা হবে। এর ফলে গ্রাহকদের আরও কাছাকাছি থেকে দক্ষ ও পেশাদার সেবা দেওয়া সম্ভব হবে।
বর্তমানে হায়ার বাংলাদেশের সার্ভিস নেটওয়ার্কে রয়েছে ৬টি ডিরেক্ট সার্ভিস সেন্টার (DSC), ১৭টি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার (ESC) এবং ৮০টিরও বেশি অথোরাইজড সার্ভিস সেন্টার (ASC)। এই বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে দেশের ৬৪টি জেলার গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে।
এ ছাড়া গ্রাহকরা ১৬৬৭৮ নম্বরে কল করে ২৪/৭ সার্ভিস সাপোর্ট সুবিধা নিতে পারবেন।
হায়ার বাংলাদেশ জানিয়েছে, ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে সেবার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।