অনলাইন সংস্করণ
১৬:৪৫, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এনআরবি ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে তিনটি অংশগ্রহণ চুক্তি (Participation Agreements) স্বাক্ষর করেছে।
চুক্তিগুলো বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় করা হয়েছে।
এর মধ্যে রয়েছে রপ্তানি বহুমুখীকরণ খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম, গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রির জন্য ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নের জন্য ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম।
চুক্তির আওতায় এনআরবি ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট পুনঃঅর্থায়ন স্কিম অনুযায়ী রপ্তানি নীতি ২০২৪-২০২৭-এর সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত ও বিশেষ উন্নয়ন খাতের আওতাভুক্ত রপ্তানিমুখী শিল্প, যোগ্য গ্রিন ফ্যাক্টরি ভবন, পরিবেশবান্ধব শিল্প এবং আইসিটি খাতের বিভিন্ন উদ্যোগে অর্থায়ন সুবিধা প্রদান করতে পারবে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. রশিদুল হুদাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।