ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ফিটনেস

নারীর সুস্থতায় ফিটনেস ও ডায়েট জরুরি

নারীর সুস্থতায় ফিটনেস ও ডায়েট জরুরি

প্রতিনিয়ত ছুটে চলা জীবনে নিজেকে সুস্থ বা ফিট রাখা এখন কঠিন। বিশেষ করে আমাদের নারীদের জন্য ফিট থাকা আরও কঠিন। এক্ষেত্রে চাইলেও সঠিক গাইডলাইন পাওয়া যায় না। অন্যদিকে নিজের ফিটনেস ও ডায়েট চার্ট ঠিক করতে একজন পেশাদার ফিটনেস ট্রেইনার ও ডায়েটিশিয়ান বড় ভূমিকা রাখতে পারে। তেমনই একজন ফিটনেস ট্রেইনার ও ডায়েটিশয়ান নাহরায় জান্নাত। তার প্রতিষ্ঠিত এনজে ইট অ্যান্ড ফিট উদ্যোগ থেকে ফিটনেস ট্রেনিং নিয়ে অনেক নারী সুস্থ্য জীবনযাপন করছেন। নাহরায় বলেন, আমাদের ফিটনেস প্রোগ্রাম ও টিপস নারীর ফিটনেসজনিত সব সমস্যা সমাধান করতে সক্ষম। অনেকে অতিরিক্ত ওজনের কারণে বিভিন্ন ধরনের হীনম্মন্যতায় ভোগেন ও এজন্য নানা রকম চিন্তা ও বিষণœতায় থাকেন, যা আমাদের আত্মবিশ্বাসে বিরূপ প্রভাব ফেলে। সেক্ষেত্রে সঠিক নির্দেশনা দেওয়ার জন্যই আমাদের প্রতিষ্ঠান কাজ করছে। নাহরায় জান্নাত ইন্টারন্যাশনাল স্পোর্টস সায়েন্স অ্যাসোসিয়েশন (আইএসএসএ) সনদপ্রাপ্ত, যেখানে ফিটনেস ট্রেইনার। পাশাপাশি পার্সোনাল ট্রেইনিং, নিউট্রিশনাল কোচ ও স্ট্রেন্থ ও কোঅরডিনেশন বিল্ডিংয়ের ওপর সার্টিফাইড। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হোম ইকোনমিক্স ও ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়াশোনা শেষ করে এনজে ইট অ্যান্ড ফিট নিয়ে কাজ করছেন। এখন পর্যন্ত তিনি শতাধিক নারীকে হেলথ ও নিউট্রিশনের ওপর অভিজ্ঞ করে তুলেছেন। http://www.njeatandfit.com ছাড়াও সামাজিক যোগাযোগ প্লাটফর্মে রয়েছে তার উপস্থিতি। এসব প্লাটফর্ম থেকেও নারীরা ফিটনেস সেবা নিতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত