ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

খোঁজখবর

অনলাইনে খেজুরের গুড় ও রস

অনলাইনে খেজুরের গুড় ও রস

শীত মৌসুমে বাঙালির অন্যতম ঐতিহ্য পিঠা-পায়েশ। এ ছাড়া শীতে খেজুরের রস বাংলাদেশের ঐহিত্যবাহী একটি খাবার। এ রস দিয়েই তৈরি হয় গুড়। আর খেজুরের গুড় ও রস দিয়েই তৈরি হয় নানা স্বাদের পিঠা-পায়েশ। খেজুরের এ রস ও গুড় অনলাইনে বিক্রি করছে কামাল এগ্রো ফার্মের অনলাইন শপ ই-কামাল শপ। অর্ডার পেলে তারা গুড় ও রস পৌঁছে দেবে আপনার ঘরে। প্রতিষ্ঠানটি চুয়াডাঙ্গা অঞ্চল থেকে নিজস্ব তত্ত্বাবধানে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরি করে থাকে। তাদের ১ লিটার রস ১৫০ টাকা। জ্বাল দেওয়া রস ১ লিটার ১৫০ টাকা। খেজুরের লিকুইড গুড় ১ লিটার ৪০০ থেকে ৫০০ টাকা। দানাদার ১ কেজি ৪৫০ থেকে ৫৫০ টাকা। পাটালি ১ কেজি ৫০০ থেকে এক হাজার টাকা। এ ছাড়া এখানে তালের ও আখের গুড় মিলবে। গুড় ও রসের পাশাপাশি ই-কামাল শপ থেকে অনলাইনে মধু, ঘি, সরিষার তেল, মসলাসহ নানা অর্গানিক পণ্য কেনা যাবে। পাওয়া যাবে (শর্ত সাপেক্ষে) হোম ডেলিভারি সুবিধা। অর্ডার করা যাবে ০১৯২০৯৯৪২৪৩ নম্বরে। ফেইসবুক : facebook.com/ekamalshop

ওয়েবসাইট : https://ekamal.com.bd

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত