ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

খোঁজখবর

নতুন ঠিকানায় আবায়া অ্যান্ড গাউন

নতুন ঠিকানায় আবায়া অ্যান্ড গাউন

গুলশানের পুলিশ প্লাজায় নতুন শাখা চালু করেছে ফ্যাশন হাউস 'আবায়া অ্যান্ড গাউন'। এ শোরুমে আবায়া, হিজাব, বোরখা, গাউন ও কেপসহ বিভিন্ন ধরনের মডেস্ট পোশাক পাওয়া যাবে।

বিশেষ করে অভিজাত শ্রেণির ক্রেতাদের কথা মাথায় রেখে শোরুমটিতে তুলনামূলকভাবে আভিজাত্যপূর্ণ নকশা ও পোশাকের সংগ্রহ রাখা হয়েছে। সম্প্রতি ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মারুফা জাহান বলেন, আমাদের দেশে মুসলিম নারীদের পোশাক বলতে অনেক সময় একই ধরনের প্রচলিত পোশাককে বোঝানো হয়। আমরা শুরু থেকেই চেষ্টা করছি, এ পোশাকগুলোকে আরও আধুনিক ও ফ্যাশনেবল করে তুলতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত