ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

খোঁজখবর

২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ফ্যাশন উদ্যোগের মেলা

২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ফ্যাশন উদ্যোগের মেলা

ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ধানমন্ডির মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হবে 'সুতোর গল্প-২'। এ মেলায় এফইএবি'র সদস্যদের ৪৫টি প্রতিষ্ঠানের পণ্য উপস্থাপন করা হবে। এতে থাকছে— পোশাক, গহনা, চামড়াজাত পণ্য, গৃহসজ্জাসহ বিভিন্ন পণ্য। প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে— দেশাল, রঙ বাংলাদেশ, অঞ্জন'স, কে ক্রাফট, সাদাকালো, কাপড়-ই-বাংলা, শিল্পলোক, পোশাক বাই তাননাস, মিথ আর্টস অ্যান্ড ক্রাফটস, কইন্যা, কালিন্দি, সিগনেট, সুতলি, আটকুঠুরি নয় দরজা, বুনো, দয়ীতা, তেরো পার্বণ, পরিনীতা ফ্যাশন, তানিস বাংলাদেশ, ঋতি, মিতার গল্প, নকশা মিস্ত্রী, গুটিপা, বক্স অফ অর্নামেন্টস, মুনমুন'স, সরলা, অয়ন ক্রাফটস, পৌরাণিক, বেনে বৌ, নিপুণ ক্রাফটস, ট্রেন্ডজ, ট্যান, ক্রাফট পান্ডা, দীঘল, শিশু পরিবহন, খুঁত, যথাশিল্প, আজুরা বাই শান্তা কবির, রিংকি'স অ্যাটায়ার, আর্টজেনিক্স বাই আনিকা, সীবনী, কল্পতরু, ফারহানা ফ্যাশন, কনক দ্য জুয়েলারি প্যালেস ও অন্যরকম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত