ঢাকা শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাসপুটিন

আবু আফজাল সালেহ (বিপ্লবী বীর হাদির প্রতি উৎসর্গ)
রাসপুটিন

নিশ্চুপ হয়ে গেল একটি কণ্ঠ-

বলা যায়, চুপ করে দেওয়া হলো জোরালো এক স্তম্ভ!

এগিয়ে আসছে রক্ত, ঘূর্ণিঝড়

অপর দিক থেকে ধেয়ে আসছে

হিংসা, বিদ্বেষ, ক্ষমতা, লোভ, উগ্রতা

মাঝখানে শুধুই অন্ধকার...

আগুনে আলুপোড়া খাওয়ার লোকের অভাব নেই

এ হলো বাঙালির চিরকালীন দুর্ভাগ্য

হাদিরা মাঝেমধ্যে জেগে ওঠেন ফিনিক্স হয়ে।

রাসপুটিন হয়ে যায় বিপ্লবী দেশপ্রেম

রাসপুটিন হতে হতে একসময় মাথা উঁচু করি আমরা

জেগে ওঠে গণতন্ত্র জোয়ার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত