ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বিষাদের দুপুর হোক কর্পূর

তানজিদ শুভ্র
বিষাদের দুপুর হোক কর্পূর

বিষাদের দুপুর হোক কর্পূর,

উবে যাক সব দীর্ঘশ্বাস।

জানালার ওপাশে মেঘেরা বলুক-

আজ আকাশেরই নীল হওয়ার বিলাস।

অলস হাওয়ায় নড়েচড়ে উঠুক

বিস্মৃত সুখের চারা গাছ,

ধুলো জমা স্মৃতিরা আজ হঠাৎ

পাক নতুন করে বাঁচার আঁচ।

চায়ের কাপে ধোঁয়া উঠুক ধীরে,

মিশে যাক বিকেলের সোনা রোদে;

যত অভিমান জমে ছিল বুকের ভেতর,

ভেসে যাক অচেনা কোনো হ্রদে।

শুকিয়ে যাওয়া চোখের কোণ

খুঁজুক নতুন কোনো সুর,

উড়ো চিঠির খামে লেখা থাক-

বিষাদের দুপুর হোক কর্পূর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত