ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মরণের সাথে একত্রবাস

আবিদ আনোয়ার
মরণের সাথে একত্রবাস

আলো-আঁধারিতে ডোরাকাটা রাত- বাঘ যেনো সাদাকালো!

চিত্রা হরিণী পাশ ফিরে শোয়,

চেতনাচেতনে, শয়নে-স্বপনে ধলপহরের আলো।

দু-দুটি শাবক প্রসব করেও সন্তানহারা শেষে-

একটি গিয়েছে চিতাদের পেটে,

আরেকটা গেছে পাতকিনী ঝড় আইলার জলে ভেসে।

মরণের সঙ্গে একত্রবাস নিয়তির লেখা বিধি-

হরিণের পিছে ধাবমান ভয়

মহাসত্যের অকাট্য তথা প্রকাশ্য প্রতিনিধি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত