প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৮ জুলাই, ২০২৬
নীল আকাশের চাদরে বাবাহীন শিশুর মতোই
অভিমানী স্বপ্নগুলো হারিয়ে যায় পথের ধুলোয়।
অহংকারের মিছিলে কেউ কখনো জেতেনি
জয়ের বিভ্রমে শূন্যতার গহ্বরে ডুবে যায়।
ডাহুকি, কোথায় তুমি হারিয়ে গেলে বলো?
তোমার মন ভেজেনি ডাহুকের বেদনায়?
লুটিয়ে পড়েনি কি প্রেম মেঘের ছায়?
নির্দয় সময়ের সাথে আজও পথ চলো?
কাশফুল বুকে বাতাস কি বাজায় বাঁশি?
পরাজিত কখনো কি হাসে শেষ হাসি?
আমি পরাজিত প্রেম ভাঙা ইতিহাস
অথবা আঘাতে ভাঙা মন পাতিহাঁস।
প্রেম ধরে রাখার মতো পাত্র নাই বলে
মনে কালবৈশাখী ঝড়ো হাওয়া চলে।
কবিকে নাও বুকে আজ সবুজ-শ্যামলা
তার ছোঁয়ায় জমিন হবে সুজলা সুফলা।
ভালোবাসা কাকে বলে? ছাড় দিয়ে দেখো
আদর ভাগাভাগি করে হৃদয় জমা রেখো।
পরকীয়ায় মাতাল হওয়া কি প্রয়োজন?
হোক এবার গোছানো প্রাণের আয়োজন।