ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বর্ষা

রহমান মুজিব
বর্ষা

ক্ষয়পাত্রে রেখেছি দুটি বরফকল

তবুও ফোঁটায় ফোঁটায় কাঁদে কদম

বর্ষা এক কাকভেজা চৈতন্যের সারস

কে মনে রাখে-শ্রাবণের পথে একদিন

ফিরে আসে চেরাপুঞ্জির ঝমঝম ট্রেন

আমিও বৃষ্টির জাতক, শৈশব আমার মেঘবেলা

আষাঢ়ের গ্রাম আর বিল ভরা বেদনার জল নিয়ে

অশ্রুর এলবামে যেথায় জেগে থাকে মা

প্রতিক্ষাবলয় চোখ তার, বর্ষার ঠিকানা...

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত