ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মাটি ও মানুষ

শ্যামল বণিক অঞ্জন
মাটি ও মানুষ

মাটি ও মানুষের সম্পর্ক অনন্ত কালের-

মানুষ মাটির তৈরি, গ্রন্থ বলে এমন কথা;

একদিন আবার মাটিতেই বিলিন হয় মাটির দেহখানি।

কেউ মাটির টানে মাটি করে জীবনের মূল্যবান অধ্যায়,

পড়ে থাকে মাটি কামড়ে মাটির মায়ায় আবদ্ধ হয়ে।

কারো সুখ, স্বপ্ন, আশা মাটি হয় এই মাটির বুকে;

আবার কেউ রচনা করে দুর্দান্ত বহুমাত্রিক ইতিহাস,

সাফল্যের সোপানে ভেসে বেড়ায় আমৃত্যু।

মাটি আর মানুষ, মা আর সন্তান তুল্য-

জন্ম-জন্মান্তর বন্ধনে আবদ্ধ।

মাটিও নিঃস্বার্থভাবে দিয়ে যায় দুহাত ভরে সর্বস্ব,

মানুষও বুকের রক্ত দিয়ে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ-

মাটির মর্যাদা রক্ষায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত