ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আসল সুখ মুখোশের সুখ

আবু আফজাল সালেহ
আসল সুখ মুখোশের সুখ

আমি কয়েকদিন থাকতাম এক সুউচ্চ পর্বতে

সূর্য আর সমুদ্র ভরিয়ে রাখত প্রখর আলোয়

প্রতিফলিত হতো ঝিকিমিকি আকাশ

মনে হতো সিনেপ্লেক্সে পর্দার সামনে

সাগর গম্ভীর ও সমৃদ্ধ-নিখুঁত সুর ও লয়

স্নিগ্ধ জলের স্পর্শে দিনগুলো যেনো এক অস্পষ্ট আবেশ

অকারণ বিষাদকে হটিয়ে দিতে

এত আয়োজন- এত এত বিলাসী জাঁকজমক

অথচ ছোট্ট ঘরটিই হতে পারে বিলাসীনগর

যেখানে রয়েছে প্রেয়সীর মুখ, পরবর্তী প্রজন্ম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত