ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গুলিবিদ্ধ প্রকৃতি

মাসুদ চয়ন
গুলিবিদ্ধ প্রকৃতি

গুলিবিদ্ধ প্রকৃতি এবার দু’পায়ে দাঁড়িয়েছে,

হৃদয়ে স্পন্দন সঞ্চার হচ্ছে।

রক্ত শুকিয়ে ইমপ্রিন্ট-

ভেজা জবজবে ক্ষত কুয়াশা-মোড়ানো,

রেজিমের ব্যান্ডেজ খুলে পড়ছে।

প্রতীকের মমি ছুটে আসছে-

মরে গিয়েও শূন্যকে ভুলেনি কেউ-

তার আকাশটা এখনও শোকাহত-

শোকের আবহ, বৃষ্টি-ঝরা-

বুড়িগঙ্গার কালো জলে একমুঠো স্বচ্ছ জীবন,

এদিকেই আসছে।

টোলঘাটে টপাররা ট্রেরিজম ছাড়ছে।

হাকালুকি হাওরের ফেনামুখী ঢেউ হাইওয়েতে।

প্রকৃতির দিকে ছুটছে সকলে-

প্রকৃতি হাঁটছে! কী অদ্ভুত বিসর্জিত উদ্যম!

প্রকৃতি হাঁটছে- মা-হারা পাখিদের প্রার্থনায় ঝড় উঠেছে।

প্রেমহীন পরাশ্রয়কাতরতা জলোচ্ছ্বাসে।

প্রকৃতি হাঁটছে! হাঁটছে-

চারদিকে শূন্য ও আকাশের প্রতিমা-

পিছিয়ে যাচ্ছে অথৈ সৈন্য-সামন্ত-

ভেঙে গেছে রেজিমেন্ট রুলস-

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত