ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গুলিবিদ্ধ শব্দ

তারেক হাসান
গুলিবিদ্ধ শব্দ

আমার কবিতাগুলো হারিয়ে গেছে

জীবন সংগ্রামের রণক্ষেত্রে,

গুলিবিদ্ধ হয়ে কবিতার শব্দ রক্তাক্ত,

জীবন-মরণ সন্ধিক্ষণে।

স্বপ্নগুলো আজ ছাই হয়ে উড়ে,

বুকের ভেতর নীরবতার আর্তনাদ।

কলম আজও কাঁদে নিঃশব্দ রাতে,

পাতায় ঝরে অব্যক্ত সব প্রতিবাদ।

তবু আশা মরে না শেষ নিশ্বাসে,

রক্ত মেখে ফুটে ওঠে নতুন ভোর।

হারানো কবিতা ফিরবে একদিন,

সত্যের আলোয় ভাঙবে অন্ধ ঘোর।

যতদিন বেঁচে আছে এই হৃদস্পন্দন,

ততদিন কবিতাই হবে আমার পুনর্জন্ম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত