ঢাকা শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মহুয়া

সাকিব জামাল
মহুয়া

যখন রাত নেমে আসে,

তোমার লালটিপে সূর্য ওঠে আমার!

অন্ধকার ভেঙে, চলি চুপি চুপি

রজনীগন্ধার দূয়ারে। অবাক চোখে দেখি

এক রহস্যময় পৃথিবী!

ঐশ্বরিক আর লৌকিক পার্থক্যহীন,

সময়ের বুকে জ্বলে মিহি জোছনার মতো

মাটির প্রদীপ। আগরবাতি।

আলোকিত প্রেমে-

তোমার মহুয়া দেহের প্রিয়তম পুজোয়,

কেটে যায় এমনও রাত আমার

একদম ক্লান্তিহীন!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত