প্রিন্ট সংস্করণ
০০:০০, ০১ আগস্ট, ২০২৬
বৃষ্টি ভেজা বুনো ফুলের নিঃশব্দ
আর্তনাদ শুনতে কি পায় কালো বুনো মেঘ?
গুচ্ছ গুচ্ছ কালো বুনো মেঘের সারি
অকস্মাৎ রিমিঝিম বৃষ্টি হয়ে ভিজিয়ে দেয়
বুনো ফুলের নীরব নিস্তব্ধ অভিমান।
পথের ধুলোয় লেপ্টে থাকে বুনো ফুলের
রঙিন সুবাসিত কচি পাপড়ি,
কখনো উত্তাপ্ত রোদ দহনে পুড়িয়ে মারে...
কখনো চেনা অচেনা কেউ মনের
অজান্তে পায়ের তলায় পিষে,
কেউ ভেবে দেখে না কোনদিনই
অভিমানী বুনো ফুলের জীবন সুখি হয় কিসে।