ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কবি ও কবিতা

এনাম রাজু
কবি ও কবিতা

কবিতা হলো মানুষের অন্তরের সুপ্ত আবেগ ও অনুভূতির সবচেয়ে নির্মল বিকাশ। এটি নিছক কিছু শব্দের বিন্যাস বা ছন্দের খেলা নয়, বরং জীবনের এক গভীরতম প্রকাশ। চারপাশের অতি পরিচিত জগৎ, মানুষের সুখ-দুঃখ, ভালোবাসা, যন্ত্রণা কিংবা নীরব হাহাকারকে যখন ছন্দের মায়াজালে রূপ দেওয়া হয়, তখনই জন্ম নেয় একটি কবিতা। এটি যেমন কল্পনার রঙে রঙিন, তেমনি বাস্তবের কঠিন সত্যকেও তুলে ধরে সমান মমতায়।

সৃষ্টির শুরু থেকেই কবিতা মানুষের মনের অব্যক্ত কথা ফুটিয়ে তোলার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে আসছে। একটি সার্থক কবিতা কোনো নির্দিষ্ট সময় বা সীমানায় আটকে থাকে না; তা ছড়িয়ে পড়ে সর্বজনীন এক অনুভূতির জায়গায়। যখন কোনো পংক্তি পাঠকের অন্তরে দোলা দেয় এবং তার নিজের অনুভূতির সঙ্গে মিলে যায়, তখনই কবিতার মূল উদ্দেশ্য সফল হয়। বলা চলে, জীবনের জটিলতাকে সহজ করে রূপ দেওয়া এবং মানুষের আত্মাকে স্পর্শ করার এক চিরন্তন শিল্পই হলো কবিতা।

মহাজনের হরেক রকম

চুপ করো মিথ্যাচার-অস্পষ্ট এই রাজপথ

তোমাদের সুচতুর নাটকে-

পড়ে থাকে কোনো অভাগার প্রাণ!

বুলেট...! মিছিল...! ব্যবসা...!

যে আলো কেড়ে নেয়-

আর যে প্রতিবাদের নামে সভা-সমাবেশ ডাকো

দুজনারই তো সমান ফায়দা-

ভাগাড়ের প্রহর।

ভিন্ন পোশাকে ঢাকা একই মহাজন

একজন বুক ঝাঁঝরা করে

অন্যজন সেই শোক বেচে আখের গোছায়।

আমি ছায়াবাজারি দেখে-

জমাট রক্তের তীক্ষণ ঘৃণা হয়ে ফুঁসছি

কাউকেই আর মানুষ ভাবছি না...ভাবব না!

আলো

আইভিলতা, শোনো একবার-

নীরব এক রাত

বুকে জমে থাকাণ্ড

আঁধারের নদী।

জল...! নৃত্য...! ভায়োলিন...!

উড়ন্ত হাওয়া-শান্ত আশ্রয়

হাত বাড়িয়ে দাও

ছুঁয়ে দেখো ছায়ায় জড়ানো

পুরোনো গল্পগুলো

অনুভূতির প্রহর।

তবুও- নীরবতাই গভীরতম সুর

জেগে থাকার আগে এই মিলিয়ে যাওয়া।

অদ্ভুত এক সত্য

মেঘের মতো ভাসছি

কাউকে কিছু বলছি না...বলব না!

ফেসটাইম

তাকিয়ে আছো-উজ্জ্বল এই কাঁচ

চোখের সীমানায়-সংকেতের ভীড়

বড়ই অদৃশ্য! দৃশ্যমান কবর!

চলমান নীল- যান্ত্রিক আলো

আঙুল ছুঁয়ে দ্যাখো

অনুভব করো স্পর্শহীন

কৃত্রিম কোলাহল

প্রতিক্রিয়া এবং শব্দ।

অথচণ্ড নীরব চোখের ভাষাই খাঁটি

দূরত্বের মাঝে এই জুড়ে থাকা-

বিচিত্র এক ফাঁদ

নীরবতা

একটু থামো-ক্লান্ত এই শহর

ইটের খাঁজে জমা-

সময়ের ধূলো আর...আর-

শূণ্যতা!

পোড়া রোদণ্ড বৈরী বাতাস

পাশে এসে দাঁড়াও

দেখে নাও বিপরীতে হাঁটা

ফেলে আসা পথ

স্মৃতি এবং ছায়া।

অথবা- ছকের বাইরেই সত্য জীবন

হারানোর আগে এই থমকে থাকা-

অসহায় এই খেলা

আমি নদীর মতো বইছি

কাউকে পথ দেখাচ্ছি না...

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত