ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কাগজের ভাঁজে লাশ

পবিত্র মহন্ত জীবন
কাগজের ভাঁজে লাশ

আমার কবিতা খুন হয়েছে-

গলা টিপে হত্যা করা হয়েছে তাকে।

সে তার মতোই, কাউকে তোষামোদও করেনি

তেলবাজির মিছিলে হাঁটেনি সে এক পা-ও;

আমার কবিতা খুন হয়েছে-

তার সত্য! তার শক্ত হাতের লেখনী শব্দবারুদ

কাব্যের ভাষায় ছিল প্রতিবাদ প্রতিরোধ

কিন্তু প্রচ্ছদের আড়ালে হাত বাড়িয়েছিল ঘাতক

শক্ত আঙুলে চেপে ধরেছিল কবিতার কণ্ঠনালি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত